বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রাজিলের বিপক্ষে এবার ইতিহাস বদলাতে চায় জাপান
/ ২৩ দেখা হয়েছে
বার : সোমবার, ২৯ জুন, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

কৃষি প্রতিবেদক ॥  গ্রুপ পর্বের খেলা শেষে এরই মধ্যে শুরু হয়েছে শেষ বত্রিশ পর্ব। গ্রুপ পর্বে এক ম্যাচ হারলেও এখন থেকে আর কোনো ভুলের সুযোগ নেই। কারণ, হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। নকআউট পর্বে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে একরকম হুংকারই ছুড়েছেন জাপান কোচ হাজিমে মোরিয়াসু। এখন পর্যন্ত ১২ বারের মুখোমুখি দেখায় জাপান একবারই হারিয়েছে ব্রাজিলকে। জাপানের সেই জয়টা এসেছে গত বছর প্রীতি ম্যাচে। আর বিশ্বকাপে দুই দল একবারই ২০০৬ সালে মুখোমুখি হয়েছে। সেবার গ্রুপ পর্বে ব্রাজিল ৪-১ গোলে জিতেছিল জাপানের বিপক্ষে। আজ শেষ বত্রিশে মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলকে নিয়ে জাপান কোচ মোরিয়াসু বলেন, ‘আমরা প্রতিপক্ষকে সম্মান করব। কিন্তু গত বছরের (প্রীতি ম্যাচের জয়ের) মতোই তখনও কেউ আমাদের জয়ের সম্ভাবনা দেখেনি। অথচ জয়ের সেই সম্ভাবনাই ইতিহাস বদলে দিতে পারে।’ ব্রাজিলের সামনে জাপান চ্যালেঞ্জব্রাজিলের সামনে জাপান চ্যালেঞ্জ ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল ও জাপান অবস্থান করছে ৫ ও ১৭ নম্বরে। শেষ বত্রিশের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে ইএসপিএন মোরিয়াসুর কাছে জানতে চেয়েছিল, তাঁরা নিজেদের আন্ডারডগ মনে করেন কি না। উত্তরে জাপান কোচ যেমন র‍্যাঙ্কিংয়ের কথা উল্লেখ করেছেন, তেমনি শিষ্যদের নিয়ে জানিয়েছেন তাঁর আত্মবিশ্বাসের কথাও। মোরিয়াসু বলেন, ‘বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল শীর্ষে রয়েছে। আর জাপান ততটা ওপরে নেই। এটাই বাস্তবতা। ভবিষ্যতের দিকে তাকালে প্রত্যেক নতুন সুযোগই জয়ের বিশ্বাস জোগায়। আমাদের সামর্থ্য আছে বলে বিশ্বাস করি।’ ‘ব্রাজিলের সঙ্গে নেইমার পুরোটা সময় অনুশীলন করতে পারেনি, এটা দুঃখজনক’‘ব্রাজিলের সঙ্গে নেইমার পুরোটা সময় অনুশীলন করতে পারেনি, এটা দুঃখজনক’ বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্বে ওঠা জাপানের জন্য নতুন কিছু নয়। তবে তাদের সর্বোচ্চ সাফল্য সেরা ষোলো। এবারের বিশ্বকাপে জাপানকে অনেকে ‘আন্ডারডগ’ মানলেও দল এবার অনেক দূর যাবে বলে আশা মোরিয়াসুর। জাপান কোচ বলেন, ‘অনেকেই হয়তো বলবেন, জাপান আন্ডারডগ। শেষ ৩২-এর ম্যাচেও একইভাবে খেলতে পারব বলে আশা করছি। এখন পুরো বিশ্বের নজর আমাদের ওপর।’ বিশ্বকাপ জয়ের আশা থাকলেও জাপান সেই পর্যায়ে যেতে পারেনি বলে বাস্তবতা মেনে নিচ্ছেন মোরিয়াসু। ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা। কিন্তু এর আগে আমরা কখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। অনেকে অবশ্য মনে করেন আমরা ভালো খেলছি।’ এবারের বিশ্বকাপে ব্রাজিল-জাপান দুই দলই অপরাজিত হয়ে নকআউট পর্বে উঠেছে। ব্রাজিল ৭ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছে। আর জাপান উঠেছে ‘এফ’ গ্রুপ রানার্সআপ হিসেবে। তিউনিসিয়ার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে জাপান। সুইডেন ও নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে শেষ বত্রিশের টিকিট কেটেছে জাপান। হিউস্টনে বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে ব্রাজিল-জাপান ম্যাচ। নকআউট পর্বের আগে গত অক্টোবরের ম্যাচটি নিশ্চয়ই জাপানকে অনুপ্রেরণা জোগাবে। ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জিতেছিল জাপান। আজকের ম্যাচের জয়ী দলের শেষ ষোলোতে প্রতিপক্ষ কে হচ্ছে, তা জানা যাবে আগামীকাল। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১১টায় ডালাসে মাঠে গড়াবে নরওয়ে-আইভরি কোস্ট ম্যাচ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ