বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘বসন্তের কোকিল’ গাইলেন সিঁথি সাহা, নজর কাড়লেন অলংকার
/ ৩০ দেখা হয়েছে
বার : রবিবার, ২৮ জুন, ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  চলমান ফুটবল উন্মাদনার মধ্যেই নতুন এক রোম্যান্টিক ড্যান্স নাম্বার নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। তার কণ্ঠে প্রকাশিত ‘বসন্তের কোকিল’ গানটি মুক্তির পর থেকেই দর্শকদের দারুণ সাড়া পাচ্ছে। প্রথম ২৪ ঘণ্টাতেই গানটির ভিউ ৮১ হাজার ছাড়িয়েছে। অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত গানটিতে গ্ল্যামারাস উপস্থিতি ও নাচ দিয়ে নজর কেড়েছেন অলংকার চৌধুরী। তার সঙ্গে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ। অল্প সময়েই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক আলোচনা তৈরি করেছে। গানটির কথা লিখেছেন রণক রায়হান। সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন। তিনি এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন। নতুন গানটি নিয়ে সিঁথি সাহা বলেন, ‘গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটিও মন ভালো করে দেয়। প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। আশা করি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।’ মিউজিক ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আবহ ও ভালোবাসার গল্পে নির্মিত ভিডিওটি দর্শকদের কাছে ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে। অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, সংগীতশিল্পে নতুন গান প্রকাশের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি মাথায় রেখেই তারা ধারাবাহিকভাবে নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশের উদ্যোগ নিয়েছেন। ‘বসন্তের কোকিল’ সেই উদ্যোগেরই অংশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ