বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চুয়াডাঙ্গায় এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নকলমুক্ত, সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসনের কঠোর নির্দেশনা
/ ৩৪ দেখা হয়েছে
বার : রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

আলমডাঙ্গা ব্যুরো ॥ ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা এবং জেলা প্রশাসকের রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শারমিন আক্তার।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বি. এম. তারিক-উজ-জামান, জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের কেন্দ্রসচিব, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা। সভায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা, প্রশ্নপত্রের নিরাপত্তা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং কেন্দ্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে শারমিন আক্তার বলেন, শিক্ষা ব্যবস্থার প্রতি জনআস্থা বজায় রাখতে পরীক্ষা অবশ্যই স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কেন্দ্রসচিব এবং দায়িত্বপ্রাপ্তদের আন্তরিকতা, সততা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সভায় পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের অনিয়ম, অসদুপায় অবলম্বন কিংবা আইনশৃঙ্খলার অবনতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। জেলা প্রশাসনের এ প্রস্তুতিমূলক সভার মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা চুয়াডাঙ্গা জেলায় শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ