বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সোনার দাম ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
/ ৩৮ দেখা হয়েছে
বার : শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:১৪ অপরাহ্ন

এনএনবি : দেশের বাজারে শনিবার সোনার দাম একলাফে ভরিতে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা বেড়েছে। একই সঙ্গে রুপার দামও সামান্য বেড়েছে। বিশ্ববাজারে তেজাবি বা খাঁটি সোনা ও রুপার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে। গত বৃহস্পতিবার সোনার দাম কমেছিল ভরিতে ২ হাজার ২১৬ টাকা। ফলে শুক্রবার পর্যন্ত ২২ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। নতুন দাম অনুযায়ী, শনিবার ২২ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরি বেড়ে হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। অর্থাৎ শুক্রবারের চেয়ে শনিবার ২২ ক্যারেটের সোনার দাম বেড়েছে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা; ২১ ক্যারেটের ৫ হাজার ২৪৯ টাকা; ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়েছে ভরিতে ৩ হাজার ৬৭৩ টাকা। একই সঙ্গে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বেড়ে হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এ দাম কার্যকর থাকবে। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এই দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলংকারে ভ্যাটের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ