কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অব¯’ায় রাফিদ হাসান কনক নামে (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। সকালে লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকায় ভাসমান অব¯’ায় কনকের মরদেহ দেখতে পাই ¯’ানীয়রা। এসময় তারা থানা পুলিশকে খবর দিয়ে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জামাল উদ্দিন জানান,প্রাথমিকভাবে ধারনা করা যা”েছ প্রতিবন্ধী ছেলেটি কোন কারনে নদীর কিনারায় পানিতে নামতে গিয়েছিলো। সাতার না জানার কারনে ডুবে মারা গেছে। তবে সঠিক কারন জানার জন্য লাশটি ময়নাতদন্তেও জন্য মর্গে পাঠানো হয়েছে।


