বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আরমান-মুক্তি প্যানেলে কেন? জানালেন অভিনেত্রী নাসরিন
/ ৩৬ দেখা হয়েছে
বার : শনিবার, ২৭ জুন, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে সরগরম বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে অন্যতম হলো অভিনেতা, প্রযোজক, পরিচালক ও সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান এবং অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল। এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী নাসরিন। এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও এবার কেন প্যানেলে যোগ দিলেন- এমন প্রশ্নের জবাবে নাসরিন বলেন, ‘আমি যখন প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলাম, তখন নির্বাচিত হয়েছিলাম। এরপর টানা আরও তিনবার নির্বাচন করেছি। এবার চতুর্থবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘নূতন ভাবীর (নায়িকা নূতন) সঙ্গে আমার প্রথম আউটডোর শুটিংয়ের স্মৃতি রয়েছে। আরমান ভাইকে আমি আমার গুরু মনে করি। আর মুক্তি আপাকে সম্মান জানাতেই এবার তার প্যানেলে এসেছি। তিনি একজন জীবন্ত কিংবদন্তি শিল্পীর কন্যা।’ অসুস্থতা নিয়েও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে নাসরিন বলেন, ‘আমি শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও একটি বিশেষ আশা নিয়ে নির্বাচনে এসেছি। আমার মূল লক্ষ্য হলো, যদি আমরা নির্বাচিত হই, তাহলে আরমান ভাই ও মুক্তি আপার কাছে জোরালোভাবে দাবি জানাতে পারব, যাতে তারা অসহায় শিল্পী ভাই-বোনদের পাশে দাঁড়ান।’ বক্তব্য বিকৃত করে কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ জাহিদ হাসান
তিনি বলেন, ‘শিল্পীদের বিভিন্ন সমস্যার কথা তাদের সামনে তুলে ধরতে চাই। প্রয়োজনে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে সমস্যার সমাধানে উদ্যোগ নিতে তাদের অনুরোধ করব। আমি চাই, আমার শিল্পী ভাই-বোনদের জন্য কাজ করতে। আরমান ভাইকে অভিভাবক এবং মুক্তি আপাকে বড় বোনের মতো মনে করেই তাদের কাছে শিল্পীদের অধিকার ও কল্যাণের বিষয়ে জোরালো দাবি জানাতে চাই। সেই লক্ষ্য নিয়েই এবার নির্বাচনে অংশ নিয়েছি।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ