বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পেলে-কাফু-সান্তোসদের ক্লাবে নেইমার
/ ৩২ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ চলতি ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হয় ব্রাজিল। এ ম্যাচের শুরু থেকে একাদশে ছিলেন না নেইমার। ৭৬ মিনিটে ম্যাথিউস কুনহার বদলি হিসেবে ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে দেশের হয়ে খেলেছিলেন তিনি।
এ ম্যাচে খেলার সুযোগ পেয়েই পেলে-কাফু ও সান্তোসের পাশে নাম লেখান নেইমার। ব্রাজিলের জার্সিতে চারটি বিশ্বকাপ খেলেছেন পেলে-কাফু ও জালমা সান্তোস। ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে চার বিশ্বকাপ খেলার নজির গড়েছেন নেইমার। ব্রাজিলের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন তিনি। প্রত্যাবর্তন ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার গোল না পেলেও, ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ৩-০ গোলের দুর্দান্ত জয়ে বিশ্বকাপের নক আউট পর্ব নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারায়েসের ক্রস থেকে হেডে গোল করেন ভিনিসিয়াস। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবারের মত হেডে গোল করেন তিনি।ব্রাজিলের হয়ে ৫২ ম্যাচে ১৩ গোল আছে ভিনিসিয়াস। এরমধ্যে বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অধীনে ১৩ ম্যাচে ৭ গোল করেছেন তিনি। বাকী ৩৯ ম্যাচে ৬ গোল বিভিন্ন কোচের অধীনে করেছিলেন ভিনিসিয়াস।এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচেই গোল করেছেন ভিনিসিয়াস। পঞ্চম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করার নজির গড়লেন। এর আগে ১৯৭০ সালে র্জর্জিনিয়ো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে গ্রুপ পর্বের সব ম্যাচেই গোল করেছিলেন রোনাল্ডো ও রিভালদো। জর্জিনিয়ো-রোমারিও-রোনাল্ডো-রিভালদোদের কীর্তি গড়ার বছরে শিরোপাও জিতেছিল ব্রাজিল। টানা ১৫ বিশ্বকাপ আসরে নকআউট পর্ব নিশ্চিত করল ব্রাজিল। সর্বশেষ ১৯৬৬ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল তারা। ১৯৮২ সাল থেকে সব আসরেই গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট পায় ব্রাজিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ