বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
দুদক ও দুপ্রকের আয়োজনে কুমারখালীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চ্যাম্পিয়ন কুমারখালী সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়
/ ৪৩ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

কুমারখালী প্রতিনিধি ॥ দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং যুক্তিনির্ভর চিন্তাধারা বিকাশের লক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে আন্তঃবিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুমারখালী সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া এবং কুমারখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিক দল অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হলো— কুমারখালী মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পান্টি বালক মাধ্যমিক বিদ্যালয়, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়, খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়, সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়, পাথরবাড়িয়া মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় এবং আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন মডারেটরের দায়িত্ব পালন করেন। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার। দুর্নীতি প্রতিরোধ বিষয়ক নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে তিন ধাপে বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের বিষয় ছিল— “তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারই দুর্নীতি প্রতিরোধে মুখ্য ভূমিকা রাখতে পারে”, দ্বিতীয় রাউন্ডে— “দুর্নীতিই দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণ” এবং ফাইনাল রাউন্ডে— “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”। তথ্যসমৃদ্ধ উপস্থাপনা ও তীক্ষ্ণ যুক্তিতর্কের মাধ্যমে ফাইনালে সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কুমারখালী সরকারি বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়। একই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী সেরা বক্তা নির্বাচিত হন। বিকেলে চূড়ান্ত পর্ব শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুর রফিকের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ, দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেছুর রহমান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি আকরাম হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাবেক ব্যাংকার আব্দুর রহমান, শিল্পপতি আব্দুল গাফফার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন জোয়ার্দার, নাট্যকার লিটন আব্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল ক্ষুদে বিতার্কিকের হাতে ট্রফি, মেডেল ও সনদ তুলে দেন অতিথিরা। সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাবীব

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ