কাগজ প্রতিবেদক ॥ সমাজ সেবামুলক উন্নয়ন সংস্থা খ্রীষ্টান সার্ভিস সোসাইটি (সিএসএস)’র উদ্যোগে কুষ্টিয়ায় এক মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে শিক্ষার্থীর হাতে এ আর্থিক সহায়তা, সম্মাননা ও সনদ তুলে দেয়া হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আলী হোসেন, বিশেষ অতিথি ছিলেন মোঃ আসিফ আহমেদ বিএম কুষ্টিয়া সদর-১ ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ প্রমুখ।
জানা যায়, খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) একটি জনকল্যাণব্রতী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে বাংলােেশর ভাগ্যহত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের প্রয়াসে কাজ করে চলেছে। সিএসএস বাংলােেশর ০৪ টি বিভাগের ২৭ টি জেলার ২১০ টি থানা/উপজেলাতে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উপজেলাতে স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের কর্মকা- বিস্তৃত রয়েছে। সিএসএস এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত বর্তমান ৪৭ টি হোপ নন ফরমাল প্রাইমারি স্কুলের মাধ্যমে প্রতি বছর প্রায় ১৪০০ জন সুবিধা বঞ্চিত শিশুরে স্কুলগামী করে শিক্ষার সুযোগ করতে কাজ করে চলেছে যার কার্যক্রম শুরু হয়েছিল ২০০৬ সাল থেকে। প্রতিষ্ঠানটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্থার উপকারভোগী সদস্যর সন্তানদের মধ্যে দুই সহ¯্রাধিক এসএসসি ও এইচএসসি পরীক্ষাতে বৃত্তি/এ+ পেয়ে উর্ত্তীণদের বিশেষভাবে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান করা হয়েছে। এই বছরও তারই ধারাবাহিকতায় ১২৩ জন কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন জেলা/উপজেলাতে শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করাসহ আর্থিক সুবিধা প্রদান হবে যার মধ্যে কুষ্টিয়া সদর উপজেলাতে ১ জন। এছাড়াও মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক প্রদত্ত নির্শেনা মোতাবেক ০৯ জন মেধাবী শিক্ষার্থীকে তাদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে এমআরএ এফএমআই উচ্চ শিক্ষাবৃত্তি প্রদান করার কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে যাদেরকে প্রতি মাসেই ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


