বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

স্কটল্যান্ডকে হারালেই শেষ ৩২, ড্র বা হারলে কী হবে ব্রাজিলের?
/ ৬৮ দেখা হয়েছে
বার : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচে ব্রাজিলের সংগ্রহ ৪ পয়েন্ট। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। তবে দুই ম্যাচ শেষে এখনো নিশ্চিত হয়নি শেষ ৩২-এর টিকিট। সেই লক্ষ্যেই আজ গ্রুপ ‘সি’র শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। বর্তমান পরিস্থিতিতে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে কোনো সমীকরণের অপেক্ষা থাকবে না। ৭ পয়েন্ট নিয়ে সরাসরি জায়গা নিশ্চিত করবে ব্রাজিল। তবে ড্র কিংবা হারলে সমীকরণ নির্ভর হয়ে পড়বে তাদের ভাগ্য। গ্রুপ ‘সি’ থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। বাকি তিন দল—ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ডের সামনেই এখনো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। দুই ম্যাচ শেষে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। বাংলাদেশ সময় কাল ভোর ৪টায় একই সঙ্গে মাঠে গড়াবে ব্রাজিল-স্কটল্যান্ড এবং মরক্কো-হাইতি ম্যাচ। ব্রাজিল ও মরক্কো—দুই দলই জিতলে দুই দলেরই পয়েন্ট হবে ৭। যেহেতু ব্রাজিল ও মরক্কোর মুখোমুখি ম্যাচটি ড্র হয়েছিল, তাই গ্রুপ সেরা নির্ধারণে বিবেচনায় আসবে গোল ব্যবধান। বর্তমানে এদিক থেকে এগিয়ে রয়েছে ব্রাজিল। ব্রাজিল ড্র করলে মরক্কো জিতলে: ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে মরক্কো। ব্রাজিলকে অপেক্ষা করতে হবে অন্য সমীকরণের দিকে। মরক্কো ড্র করলে: ব্রাজিল ও মরক্কো—দুই দলেরই পয়েন্ট হবে ৫। সে ক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। মরক্কো হারলে: ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে মরক্কো ও স্কটল্যান্ডের পয়েন্ট সমান হবে। ব্রাজিল হারলে মরক্কো জিতলে: ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ ৩২-এ উঠবে মরক্কো। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হবে স্কটল্যান্ড। ব্রাজিল নেমে যাবে তৃতীয় স্থানে।
মরক্কো ড্র করলে: ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে স্কটল্যান্ড। ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হবে মরক্কো। মরক্কো হারলে: স্কটল্যান্ড হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর ৪ পয়েন্ট নিয়ে সমতায় থাকবে ব্রাজিল ও মরক্কো। তখন দ্বিতীয় দল নির্ধারণে বিবেচনায় আসবে গোল ব্যবধান। এরপর কার মুখোমুখি হতে পারে ব্রাজিল? গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠলে ব্রাজিল খেলবে গ্রুপ ‘এফ’র রানার্সআপ দলের বিপক্ষে। বর্তমানে সেই অবস্থানে রয়েছে জাপান। রানার্সআপ হলে প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’র শীর্ষ দল। এই মুহূর্তে সেই জায়গায় আছে নেদারল্যান্ডস। যদি ব্রাজিল তৃতীয় স্থানে থেকে সেরা আট তৃতীয় দলের একটি হিসেবে নকআউটে ওঠে, তাহলে প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ‘এ’, ‘ই’ কিংবা ‘আই’র চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে জার্মানি, ফ্রান্স অথবা মেক্সিকোর বিপক্ষে মাঠে নামতে হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ