বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় জেলা পরিষদের চিকিৎসা ও শিক্ষা সহায়তার চেক বিতরণ
/ ৮২ দেখা হয়েছে
বার : বুধবার, ২৪ জুন, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসা ও শিক্ষার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (২৪ জুন) দুপুর ২টায় কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্যও। কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হচ্ছে যেন অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় সহায়তা পায় এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। এই আর্থিক সহায়তা হয়তো সাময়িক স্বস্তি দেবে, তবে আমাদের লক্ষ্য তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং জীবনের সংগ্রামে নতুন শক্তি যোগানো।” তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। তাঁর নির্দেশনা ও অনুপ্রেরণায় আজকের এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। জনগণের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।” অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং অনুদানপ্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ