বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সিনেমা বানিয়েছেন নওশাবা নিজেও করেছেন অভিনয়
/ ২৭ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:০০ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ অভিনয় ও মঞ্চনাটকের পর এবার চলচ্চিত্র পরিচালনায় নাম লিখিয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার পরিচালনায় নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘সোমেশ্বরী’। সিনেমাটিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি।
নওশাবা বর্তমানে মঞ্চে ব্যস্ত সময় পার করছেন। রেজা আরিফের নির্দেশনায় ‘সিদ্ধার্থ’ নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনা করছেন নিজের প্রতিষ্ঠিত নাট্যদল ‘টুগেদার উই ক্যান’-এর বিভিন্ন প্রযোজনা। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা এই দলের ব্যানারে ইতোমধ্যে চারটি নাটক মঞ্চস্থ হয়েছে। জানা গেছে, ‘সোমেশ্বরী’ চলচ্চিত্রের প্রযোজক বিবেশ রায়। প্রায় ২৫ বছর আগে তিনি সুনামগঞ্জের মধ্যনগর অঞ্চলের প্রেক্ষাপটে নির্মাণ করেছিলেন ‘ধানের কাব্য’ নামের একটি কাহিনিচিত্র। এবার তার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘সোমেশ্বরী’। এর শুটিং হয়েছে সুনামগঞ্জের সোমেশ্বরী নদী তীরবর্তী মধ্যনগর ও আশপাশের এলাকায়। চলচ্চিত্রটিতে নওশাবার সঙ্গে অভিনয় করেছেন মধ্যনগরের স্থানীয় কয়েকজন নতুন মুখ। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি একটি যৌথ সৃজনপ্রক্রিয়ার ফল। নওশাবা, আপন, লতা, জাহিদসহ কয়েকজন মিলে গল্প ও চিত্রনাট্য তৈরি করেছেন এবং নির্মাণকাজ সম্পন্ন করেছেন। চলচ্চিত্রটি নিয়ে নওশাবা বলেন, ‘মধ্যনগরে যাওয়ার আগে সিনেমার নির্দিষ্ট কোনো চিত্রনাট্য ছিল না। আমরা সেখানে গিয়ে স্থানীয় বাস্তবতা ও মানুষকে কেন্দ্র করে গল্প তৈরি করেছি। শুরুতে অভিনয়ের পরিকল্পনা ছিল না, কিন্তু উপযুক্ত কাউকে না পাওয়ায় শেষ পর্যন্ত আমাকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে হয়েছে।’ তিনি আরও জানান, শৈশব থেকেই গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ায় চরিত্রটি ফুটিয়ে তুলতে খুব বেশি বেগ পেতে হয়নি। স্থানীয় মানুষের সহযোগিতাও ছিল উল্লেখযোগ্য। নওশাবার ভাষ্য, ‘সোমেশ্বরী’র গল্পে পরিবেশ ও প্রকৃতির ওপর আধুনিকতার নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন পৃথিবী রেখে যাচ্ছি- সেই প্রশ্নও উঠে আসবে সিনেমাটিতে। ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার গ্রিন ফিল্মস ব্যানারে নির্মিত ‘সোমেশ্বরী’ মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ