বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মদ ও চোরাচালানী পণ্য উদ্ধার
/ ৫৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক পরিচালিত ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় মদ ও অন্যান্য চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জুন মঙ্গলবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)- এর অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর কবরস্থান এলাকায় পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৩৫০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ ঊনিশ হাজার দুইশত পঞ্চাশ) টাকা। একই তারিখে বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম বিলগাথুয়া মাঠে একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ বোতল মদ, ৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ আটষট্টি হাজার) টাকা। পরবর্তীতে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ৩,৯৯৯ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (এগারো লক্ষ নিরানব্বই হাজার সাতশত) টাকা। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য (উনিশ লক্ষ ছিয়াশি হাজার নয়শত পঞ্চাশ) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং জননিরাপত্তা বজায় রাখতে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও জনস্বার্থে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ