বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চলচ্চিত্র নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই
/ ২৫ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার (২৩ জুন) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক জায়েদ খান। শোক প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘জাকির হোসেন ভাই চলচ্চিত্রের একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন। তিনি দুইবার আমার সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আমার বেশ কয়েকটি সিনেমার গানে নৃত্য পরিচালনাও করেছেন।’
জায়েদ খান আরও বলেন, ‘জাকির ভাইয়ের অসময়ে চলে যাওয়াটা মেনে নেওয়া খুবই কষ্টের। যেখানেই থাকেন, ভালো থাকেন ভাই। আমিন।’ জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। নৃত্য পরিচালক জাকির হোসেন ক্যানসারে আক্রান্ত ছিলেন। বেশ কয়েক মাস ধরেই চলছে তার চিকিৎসা। সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় মহাখালী ক্যানসার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে কাজ করছেন জাকির হোসেন। অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের গানের নৃত্য পরিচালনার মাধ্যমে তিনি দর্শক ও নির্মাতাদের আস্থা অর্জন করেছেন। চলচ্চিত্রাঙ্গনে তার অবদান বিশেষভাবে স্বীকৃত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ