বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসছেন ট্রাম্প-পুতিন
/ ৩৬ দেখা হয়েছে
বার : সোমবার, ২২ জুন, ২০২৬, ১:৫৫ অপরাহ্ন

এনএনবি : ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আগামী ১৫ আগস্ট মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প প্রথম এ বৈঠকের ঘোষণা দেন। পরে ক্রেমলিনের মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেন। ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী, বৈঠকের স্থান হিসেবে আলাস্কা নির্বাচন করা হয়েছে কারণ এটি রাশিয়ার তুলনায় ভৌগোলিকভাবে নিকটবর্তী, যা একটি ‘যৌক্তিক’ সিদ্ধান্ত। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দেন, যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে কিছু ভূখ- ছাড়তে হতে পারে। তার মতে, ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল ও ক্রিমিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে থাকতে পারে। তবে খেরসন ও জাপোরিঝঝিয়ার মতো আংশিক দখলকৃত অঞ্চলগুলোর ভবিষ্যৎ নিয়েও সমঝোতার সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব।’ এর আগে ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে তিন দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও যুদ্ধ বন্ধের কোনো অগ্রগতি হয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভূখ- হস্তান্তরের কোনো শর্তই তার দেশের জন্য গ্রহণযোগ্য নয়। ইস্তানবুলে অনুষ্ঠিত তিন দফা আলোচনাও যুদ্ধের সমাপ্তি টানতে ব্যর্থ হয়েছে। মস্কো যে সামরিক ও রাজনৈতিক শর্তগুলো সামনে এনেছে, সেগুলোকে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা কার্যত ইউক্রেনের আত্মসমর্পণের সমতুল্য বলে মনে করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ