বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

তিন দশক পর আবারও কুলির চরিত্রে ওমর সানি
/ ৩৩ দেখা হয়েছে
বার : রবিবার, ২১ জুন, ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ সেই ১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানি। সে চলচ্চিত্রের কুলি চরিত্রে দেখা যায় তাকে। খবর পাওয়া গেছে, প্রায় তিন দশক পর ফের কুলি চরিত্রে পর্দায় ফিরছেন এই অভিনেতা। তবে চলচ্চিত্রে নয়, একটি শর্টফিল্মে ওমর সানিকে দেখা যাবে এই চরিত্রে। জানা গেছে, স্বল্পদৈর্ঘ্যের সেই চলচ্চিত্রের নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে মহাখালী বাস টার্মিনালে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। মূলত, গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে রাজধানীর ব্যস্ত এই বাস টার্মিনাল এলাকাকে বেছে নেওয়া হয়েছে। ‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির। নতুন এই প্রোজেক্টে কাজ করা প্রসঙ্গে ওমর সানি সংবাদ মাধ্যমে বলেন, ছোট পরিসরের কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। তবে আমার চরিত্রটি এখানে ক্যামিও। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে নির্মাতা মহিন খান জানালেন, ভিন্নধর্মী কাজ এটি; নতুন আঙ্গিকে উপস্থাপন করা হবে। চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু মাদক ব্যবসা এবং সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। ওমর সানিকে এখানে মাদকের বিরুদ্ধে সোচ্চার একজন কুলির চরিত্রে দেখা যাবে। জানা গেছে, ওমর সানি ছাড়াও চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। চলতি বছরের শেষ দিকে অ্যামাজন প্রাইমে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ