বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

হাজারতম ম্যাচ: অন্যতম মাইলফলকের অপেক্ষায় বিশ্বকাপ
/ ৪২ দেখা হয়েছে
বার : শনিবার, ২০ জুন, ২০২৬, ২:২৬ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ইতিহাসের এক হাজারতম ম্যাচে আজ রাতে মেক্সিকোর মন্টেরেতে মুখোমুখি হবে জাপান ও তিউনিসিয়া। এই ম্যাচ দিয়ে ইতিহাসের অংশ হওয়ার অপেক্ষায় এই দুই দল। ‘এফ’ গ্রুপে জাপান ও তিউনিসিয়ার জন্য এটা হতে যাচ্ছে দ্বিতীয় ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলের লড়াকু ড্র থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে হাজারতম ম্যাচ খেলতে নামবে জাপান। তিউনিসিয়া অবশ্য আত্মবিশ্বাসের দিক থেকে পিছিয়েই আছে। নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে আফ্রিকার দলটি। ঐতিহাসিক ম্যাচকে সামনে রেখে তিউনিসিয়ার অধিনায়ক এলিয়েস স্কিরি বলেন, ‘বিশ্বকাপের ইতিহাসের হাজারতম ম্যাচে অংশ নিতে পারা সত্যিই দারুণ কিছু। বিশ্বকাপের ম্যাচ খেলা সব সময়ই সম্মানের, এক হাজারতম ম্যাচে অংশ নেওয়া আরও বিশেষ। এটি এই প্রতিযোগিতার ইতিহাস এবং অসাধারণ সব খেলোয়াড়ের অবদানকে আরও গভীরভাবে উপলব্ধি করায়।’ স্কিরি আরও যোগ করেন বলেন, ‘গত কয়েক বছরে ফুটবল অনেক উন্নত হয়েছে। বড় টুর্নামেন্টে আরও বেশি দলের অংশগ্রহণ বিভিন্ন দেশ ও খেলোয়াড়দের বিশ্বমঞ্চে নিজেদের প্রকাশ করার সুযোগ দিচ্ছে। এসব অভিজ্ঞতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী স্মৃতি তৈরি করবে।’ বিশ্বকাপের হাজারতম ম্যাচের অংশ হওয়ার অপেক্ষায় থাকা জাপানের প্রধান কোচ হাজিমে মরিয়াসুর অনুভূতিও দারুণ। তিনি বলেন, ‘এই দীর্ঘ ও গৌরবময় ইতিহাসের হাজারতম ম্যাচে জাপান জাতীয় দল এবং এশিয়ার প্রতিনিধি হিসেবে অংশ নিতে পারা আমাদের জন্য বড় সম্মান। আমরা ফিফা এবং মন্টেরের জনগণের প্রতি কৃতজ্ঞ। ফুটবল মানুষ, দেশ ও সংস্কৃতিকে একত্র করে এবং এর মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার শক্তি রাখে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ