বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শিহাব শাহীন রাজিবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে ব্যস্ত সবাই
/ ৩২ দেখা হয়েছে
বার : শনিবার, ২০ জুন, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা। তবে বিয়ের পরপরই অভিনেত্রীর সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে তার কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। আর সেই বিতর্কের জেরে ভেঙে যায় অপূর্ব-প্রভার সংসার। সেই আপত্তিকর ভিডিও ফাঁসের বিষয়ে এবার সামাজিকমাধ্যমে এক বিস্ফোরক মন্তব্য করলেন নির্মাতা শিহাব শাহীন। শুক্রবার (১৯ জুন) রাজিব ও প্রভার বাগদানের একটি ছবি শেয়ার করে এই নির্মাতা লেখেন, ‘‘টাইমলাইনে ছবিটা আসলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সাথে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কীভাবে এই কাজটা করলা?’ যাকে ভালবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা? ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণ হয়েছে সব মিথ্যা।’’ ভিডিও ফাঁসের মতো এত বড় অপরাধে রাজিবের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল উল্লেখ করে শিহাব শাহীন বলেন, ‘এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তার গ্রেপ্তার হওয়ার কথা, হয়নি। বিচার হওয়ার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে।’ প্রসঙ্গত, ভিডিও ফাঁসের বিষয়ে বছরতিনেক আগে সামাজিকমাধ্যমের এক পোস্টে প্রভা জানিয়েছিলেন, বিভিন্ন কৌশলে তাকে দিয়ে ভিডিওগুলো করাত রাজিব। একবার তিনি ভিডিওগুলো দেখার কথা বললে রাজিব বলেছিল, ‘তুমি কি পাগল, তুমি আমার বউ হবা এই জন্য আমি সবকিছু ডিলিট করে দিছি। আসলে তো ডিলিট করে নাই।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ