বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

লেবাননে ইসরায়েলের উপস্থিতি থাকলে সমঝোতা স্মারক ‘বাতিল’ গণ্য হবে: ইরান
/ ৩৯ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

এনএনবি : দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের উপস্থিতি বজায় থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সই হওয়া সমঝোতা স্মারক ‘বাতিল’ গণ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান লেবাননের হিজবুল্লাহপন্থি সংবাদমাধ্যম ‘আল আখবার’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একথা বলেছেন। তিনি জানান, একটি চূড়ান্ত চুক্তি করা ও স্থায়ী শান্তিতে পৌঁছানোর লক্ষ্যে শুক্রবার সুইজারল্যান্ডের পর্যটন শহর বুর্গেনস্টকে মার্কিন ও ইরানি আলোচকদের মধ্যে দ্বিতীয় ধাপের প্রাথমিক আলোচনা শুরু হতে চলেছে। তবে চূড়ান্ত চুক্তি তখনই আলোর মুখ দেখবে, যখন ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকটি পুরোপুরি বাস্তবায়িত হবে। তেহরানের অবস্থান অনুযায়ী, এই বাস্তবায়নের অর্থ হল, লেবাননে সব ধরনের হামলা সম্পূর্ণ বন্ধ করা এবং সেখানে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানো।
সাক্ষাৎকারে ইরানি মুখপাত্র স্পষ্ট করে বলেন: “লেবাননের ভাইদের বিপদে ফেলে চলে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। আমরা এই যুদ্ধের একটি স্থায়ী ও টেকসই সমাপ্তি চাই। এই কারণে, লেবাননের ভূখ-ের কোনও অংশ যদি ইসরায়েলের দখলদারিত্বে থাকে, তবে যুদ্ধ অবসান নিয়ে আলোচনা করা নিরর্থক। যতক্ষণ দখলদারিত্ব চলবে, ততক্ষণ ধরে নিতে হবে যে যুদ্ধ মূলত শেষ হয়নি, বরং তা এখনও জারি রয়েছে।” পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যের মাধ্যমে ইরান পরিষ্কার করে দিয়েছে যে, লেবাননের সার্বভৌমত্ব ও ভূখ-গত অখ-তা রক্ষা না হলে যুক্তরাষ্ট্র-ইরান খসড়া চুক্তিটি স্থায়িত্ব পাবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ