বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মুক্তির আগে কোটি টাকার ব্যবসা চমক দেখাচ্ছে ‘ককটেল ২’
/ ২৭ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:০৮ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  বলিউডের দীর্ঘ প্রতীক্ষিত রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’ মুক্তির আগেই বক্স অফিসে ইতিবাচক বার্তা দিতে শুরু করেছে। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসতে আর মাত্র একদিন বাকি থাকলেও অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান দেখে বেশ আশাবাদী নির্মাতা ও পরিবেশকরা। ভারতীয় ট্রেড বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল পর্যন্ত সিনেমাটির ৭১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। অগ্রিম বুকিং থেকে ব্লক সিট বাদে সিনেমাটির গ্রস আয় হয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি। আর ব্লক সিটসহ সেই অংক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপিতে। (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৬০ লাখ টাকা।)
অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে দিল্লি-এনসিআর অঞ্চল। সেখানে সিনেমাটি প্রায় ৯৬ লাখ রুপির ব্যবসা করেছে। এরপর রয়েছে মুম্বাই, যেখানে অগ্রিম টিকিট বিক্রি থেকে এসেছে প্রায় ৬৪ লাখ রুপি। এছাড়া বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, কলকাতা ও আহমেদাবাদেও দর্শকদের আগ্রহ উল্লেখযোগ্য। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘ককটেল’র সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ‘ককটেল ২’। প্রথম সিনেমাটিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি। নতুন কিস্তিতে দেখা যাবে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননকে। আগের সিনেমার মতো এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন হোমি আদাজানিয়া। এদিকে সিনেমাটির নতুন গান ‘বন্ধু ২.০’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। জনপ্রিয় গান ‘তুমহি হো বন্ধু’র নতুন সংস্করণ হিসেবে তৈরি হওয়া এই গান মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই লাখো দর্শকের নজরকাড়ে। গানটিতে শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননের প্রাণবন্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে। এতে কণ্ঠ দিয়েছেন কবিতা শেঠ ও নীরজ শ্রীধর। সুর করেছেন প্রীতম চক্রবর্তী এবং গীত রচনা করেছেন ইরশাদ কামিল। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, মূল গানের আবহ বজায় রেখেই নতুনভাবে উপস্থাপন করা হয়েছে ‘বন্ধু ২.০’। বিশেষ করে রাশমিকা মান্দানার পারফরম্যান্স নিয়ে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অগ্রিম বুকিং ও গানের জনপ্রিয়তা-দুই মিলিয়ে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘ককটেল ২’। এখন দেখার বিষয়, এই ইতিবাচক সাড়া প্রথম দিনের বক্স অফিস সংগ্রহে কতটা প্রভাব ফেলতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ