কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার ১ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন, কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম। গ্রাম আদালত (এভিসিবি-৩) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিরোজ হোসেন। গতকাল বুধবার দুপুর তিনটার দিকে পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বাবলু, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শামীম খানসহ সংশ্লিষ্ট দপ্তরের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ২টার দিকে ইউনিয়নের অন্তর্গত খাল পুন:খনন স্থান পরিদর্শন করেন উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম।


