বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
/ ৩৯ দেখা হয়েছে
বার : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:০১ অপরাহ্ন

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতিবিরোধী জনমত সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার আয়োজনে শহরের দিশা টাওয়ারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়া জেলা ছাড়াও দৌলতপুর, ভেড়ামারা, মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন। দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-৫) খন্দকার জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। তিনি দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতিবিরোধী জনমত গঠন এবং দুদকের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম কাদেরি শাকিল। এ সময় উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক মঈনুল হাসান রওশনী, সহকারী পরিচালক বিজন কুমার রায়, সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ সায়েদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার জাকির হোসেন বলেন, দুর্নীতি একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় প্রতিবন্ধক। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। তিনি আরও বলেন, দুর্নীতি প্রতিরোধ শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয়; এটি ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। স্বচ্ছতা, জবাবদিহিতা, নৈতিকতা ও প্রযুক্তিনির্ভর সেবাব্যবস্থার মাধ্যমে দুর্নীতিমুক্ত ও সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। কর্মশালার দ্বিতীয় সেশনে দুর্নীতি প্রতিরোধ কমিটির গঠন, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন উপপরিচালক মঈনুল হাসান রওশনী। গণশুনানি বিষয়ে আলোচনা করেন সহকারী পরিচালক বিজন কুমার রায়। তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে বক্তব্য দেন সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ এবং সততা সংঘ ও সততা স্টোরের কার্যক্রম তুলে ধরেন উপসহকারী পরিচালক মোহাম্মদ সায়েদুর রহমান। বিকেল ৪টায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের হাতে সনদপত্র তুলে দেন উপপরিচালক মঈনুল হাসান রওশনী। পরে সমাপনী ঘোষণার মধ্য দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ