মিরপুর প্রতিনিধি ॥ রাস্তার সাইডে গাড়ি পার্কিং রেখে দরজা খোলার সময় রাস্তায় চলন্ত মটরসাইকেলে আঘাত লাগায় কুষ্টিয়ার মিরপুরের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর ঘটনা ঘটেছে।গতকাল বুধবার (১৭জুন) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর পশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনায় মাছুম মণ্ডল(৫৯) এক ব্যক্তি মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করেছে। মাছুম মণ্ডল পাবনার ঈশ্বরদী উপজেলার চর মীরকামারি গ্রামের মৃত তৈয়মুর হোসেন মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার(১৭ জুন-২০২৬) সকাল সাড়ে ৮ টার দিকে মিরপুর উপজেলা পরিষদ সড়কের প্রাণী সম্পদ অফিসের সামনে রাস্তার রং সাইডে দাঁড়িয়ে ছিল একমি ঔষধ কোম্পানির একটি কাভার্ড ভ্যান। এ সময় চিথলিয়ার দিক থেকে মোটরসাইকেলে মাসুম মণ্ডল মিরপুরে আসার উক্ত কাভার্ডভ্যানের কাছে আসলে কাভার্ডভ্যানটির ড্রাইভারের বামপাশের দরজা খুললে দরজায় মাথা লেগে আগাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত আহত ও সজ্ঞাহীন হয় মাছুম মণ্ডল। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে মিরপুর হাসপাতাল,কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরবর্তীতে ঢাকায় নেয়ার পথে মাগরিব নামাজের দিকে মাছুম মণ্ডল মারা যান বলে জানা গেছে।এ ব্যাপারে মিরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান-বিকেলের দিকে বিষয়টি নিশ্চিত হয়েছি,তবে নিহত ব্যক্তির পরিবার থেকে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


