বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানকে ‘গর্ব ও সম্মানের প্রতীক’ আখ্যা দিল হিজবুল্লাহ
/ ৩৫ দেখা হয়েছে
বার : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:০০ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সমঝোতা ও আলোচনার প্রেক্ষিতে লেবাননসহ সব ফ্রন্টে ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য করার জন্য তেহরানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
হিজবুল্লাহর সাধারণ সম্পাদক নাঈম কাসেম তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফের কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নাঈম কাসেম উল্লেখ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তির প্রথম এবং সবচেয়ে মৌলিক শর্ত হিসেবেই ইসরাইল লেবাননসহ সব ফ্রন্টে তাদের সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহ প্রধান তার চিঠিতে ইরানের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করে বলেন, ইরান সব সময় হিজবুল্লাহ, প্রতিরোধ যোদ্ধা এবং লেবাননের জনগণকে সবকিছু উজাড় করে দিয়েছে, কিন্তু বিনিময়ে নিজেরা কিছুই নেয়নি। ইরান লেবাননকে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে এবং নিজেদের ভূমি মুক্ত করার পাশাপাশি সমাজের ক্ষত নিরাময় ও পুনর্গঠনে শক্তি জুগিয়েছে।  বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বোমা হামলার জবাবে ইরান যেভাবে সরাসরি জায়নবাদী সত্তার ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেই সাহসিকতার কথাও তিনি চিঠিতে স্মরণ করেন। ব্যাপক ত্যাগ ও যুদ্ধের হুমকি মাথায় নিয়ে লেবাননের পাশে দাঁড়ানোর জন্য ইরানকে গর্ব ও সম্মানের প্রতীক হিসেবে অভিহিত করেন নাঈম কাসেম। সূত্র : আল-জাজিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ