বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইউরোপের ছয় শহরে গান শোনাবেন জেমস
/ ৫৫ দেখা হয়েছে
বার : বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ব্যান্ডসংগীতের নগরবাউল খ্যাত তারকা মাহফুজ আনাম জেমস। দুই মাসের সফরে ইউরোপ যাচ্ছেন তিনি। সেখানে বেশ কয়েকটি দেশের ছয়টি শহরে কনসার্ট করবেন জেমস। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, প্রায় দুই মাসের ট্যুর। এর আগে আমেরিকায় সফলভাবে ট্যুর দিয়েছিলাম আমরা। আশা করছি, ইউরোপের ট্যুরটা বেশ জাঁকজমকপূর্ণ হবে। এর মধ্যেই শুরু হয়েছে টিকেট বিক্রি। প্রবাসী বাঙালিরা অপেক্ষায় আছেন দারুণ কিছু কনসার্ট উপভোগ করার জন্য। রবিন জানিয়েছেন, আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডন থেকে শুরু হবে এই সফর। এরপর ২৬ জুলাই পর্তুগালে, ৯ অগাস্ট সাইপ্রাসে, ওই মাসের ১৬ তারিখে ইতালির রোমে, ২২ তারিখে ভেনিসে এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করবেন তিনি। ১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন জেমস। ফিলিংস থেকে ‘ষ্টেশন রোড’, ‘অনন্যা’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’, ‘কালেকশন অব ফিলিংস’ শিরোনামে অ্যালবামগুলো প্রকাশ হয়। পরে ‘ফিলিংস’ ভেঙে ‘নগর বাউল’ গঠন করেন তিনি। ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’ শিরোনামে দুটির অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি। ২০০৬ সালে বলিউড চলচ্চিত্র ‘গ্যাংস্টার’ এ ‘ভিগি ভিগি’র গানটি গাওয়ার পর দেশ ছাড়িয়ে ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন জেমস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ