ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পপিস্তল ও ১২ রাউন্ড গুলি সহ সন্ত্রাসী মমিনুল হক ওরফে সওদাগর(৩৫) নামের একজন সন্ত্রাসী কে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার (১৪ জুন) বিকাল আনুমানিক সাড়ে ৫ টার সময় কুষ্টিয়া ভেড়ামারা থানাধীন রায়টা পাথরঘাটা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানা পুলিশ। আটককৃত মমিনুল হক ওরফে সওদাগর ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকার ইনার মন্ডলের ছেলে। সুত্রে জানা যায়, ভেড়ামারা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী মমিনুল হক ওরফে সওদাগর তার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ অভিযান পরিচালনা করে তার হেফাজতে থাকা একটি বিদেশী রিভলভার ও ১২ রাউন্ড গুলি সহ তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মমিনুল হক ওরফে সওদাগর এলাকার চিন্হিত সন্ত্রাসী। পদ্মা নদীতে একটি বাহিনীর হয়ে সশস্ত্র মহরা ও নদী পথে একাধিক অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমান জানান, অস্ত্র ও গুলি সহ একজনকে আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


