বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সবচেয়ে কম বয়সী হিসেবে নতুন ইতিহাস তৈরি করলেন টেইলর সুইফট
/ ৪৯ দেখা হয়েছে
বার : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বিশ্ব সংগীত অঙ্গনের অন্যতম জনপ্রিয় তারকা টেইলর সুইফট মাত্র ৩৬ বছর বয়সেই গড়লেন নতুন ইতিহাস। ২০২৬ সালের ‘সং রাইটার্স হল অব ফেম’- এ অন্তর্ভুক্ত হয়ে তিনি এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী নারী হিসেবে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি গীতিকার ক্যারোল বায়ার সেজারের দখলে। টেইলরের এই অর্জন তার সংগীত ক্যারিয়ারের ২০ বছর পূর্তির সঙ্গেও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ২০০৬ সালের জুনে তার প্রথম একক গান ‘টিম ম্যাকগ্রো’ প্রকাশিত হয়েছিল। ‘সং রাইটার্স হল অব ফেম’-এর ৫৫তম বার্ষিক অনুষ্ঠানে বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ নিজ হাতে তাকে এই সম্মাননা প্রদান করেন। মঞ্চে উঠে আবেগঘন বক্তব্য দেন টেইলর সুইফট। তিনি তার সাফল্যের পেছনে পরিবার, বাবা-মা এবং বাগদত্তা ট্র্যাভিস কেলসির প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি স্টিভেন স্পিলবার্গকে ‘হিরো’ উল্লেখ করেন এবং তার গল্প বলার ক্ষমতাকে নিজের সৃষ্টিশীলতার অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেন। এই অর্জনের সময়ই ব্যক্তিগত জীবনেও আলোচনায় আছেন টেইলর সুইফট। শিগগিরই তিনি বিয়ে করতে যাচ্ছেন আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসিকে। জানা গেছে, আগামী ৩ জুলাই ২০২৬ তারিখে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। টেইলর সুইফট বর্তমানে সংগীত ও ব্যক্তিগত জীবনের এক স্বর্ণযুগ পার করছেন বলে মনে করছেন তার ভক্তরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ