বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বৈশাখীতে নতুন ধারাবাহিক ‘গ্রামের নাম সুন্দরপুর’
/ ৪২ দেখা হয়েছে
বার : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ আগামী ১৩ জুন থেকে বৈশাখী টিভির পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘গ্রামের নাম সুন্দরপুর’। নাটকটি সপ্তাহে তিন দিন- শনিবার, রবিবার ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে। নাটকটির কাহিনী রচনা করেছেন মো. শাহাদাৎ হোসেন এবং চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আকাশ রঞ্জন। গ্রামীণ জীবনের পরিবর্তন, সামাজিক সম্পর্কের অবক্ষয় এবং মানবিকতার সংকটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ধারাবাহিক। নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, শফিক খান দিলু, শাকিলা পারভিন, মুকুল সিরাজ, সিদ্দিক মাস্টার, বাদল শহিদ, সাহেলা আক্তার, রূপক রেজা, রাহুল দেবরাজ, সোনিয়া, সাগরিকা সহ আরও অনেকে। পরিচালক আকাশ রঞ্জন জানিয়েছেন, একসময় সুন্দরপুর গ্রামে মানুষের মধ্যে যে আন্তরিকতা, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা ছিল, সময়ের পরিবর্তনে তা অনেকটাই হারিয়ে গেছে। উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মানসিক পরিবর্তন ঘটেছে আরও দ্রুত। তিনি বলেন, একসময় গ্রামের খোলা মাঠে ফুটবল, হাডুডু, দাড়িয়াবাঁধা, গোল্লাছুটের মতো খেলা ছিল মানুষের বিনোদনের অংশ। যাত্রাপালা ও সিনেমা ছিল সামাজিক বিনোদনের মাধ্যম। কিন্তু এখন মোবাইল ফোন ও ব্যক্তিকেন্দ্রিক জীবনযাপন মানুষের পারস্পরিক সম্পর্ককে দূরে ঠেলে দিচ্ছে। নাটকটিতে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের নৈতিক অবক্ষয়, সামাজিক বিচ্ছিন্নতা এবং মানবিক সম্পর্কের সংকট। নির্মাতার মতে, ‘গ্রামের নাম সুন্দরপুর’ শুধু একটি গ্রাম নয়, বরং এটি আজকের সমাজেরই প্রতিচ্ছবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ