বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আর্জেন্টিনার সমর্থক হওয়ার কারণ জানালেন ডা. এজাজ
/ ১০৬ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ আর্জেন্টিনার সমর্থক হওয়ার কারণ জানালেন ডা. এজাজ
জনপ্রিয় অভিনেতা ডা. এজাজ আহমেদ বরাবরই ফুটবলপ্রেমী। বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে তার উচ্ছ্বাস বেড়ে যায় কয়েকগুণ। ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক এই অভিনেতার ফুটবল-ভালোবাসার শুরু কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনাকে ঘিরে। প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থনের কারণ জানতে চাইলে ডা. এজাজ বলেন, ‘একদম ছোটবেলা থেকে ম্যারাডোনাকে আমার ভালো লাগতো। তার খেলা দেখেই আর্জেন্টিনার প্রতি আলাদা টান তৈরি হয়। ম্যারাডোনাকে ভালো লাগা থেকেই আর্জেন্টিনার সমর্থক হয়ে উঠেছি।’ তিনি জানান, সময়ের সঙ্গে সেই ভালোবাসা আরও গভীর হয়েছে। বর্তমানে আর্জেন্টিনাকে সমর্থনের অন্যতম কারণ লিওনেল মেসি। এ বিষয়ে ডা. এজাজ বলেন, ‘এখন মেসিকে ভালো লাগে। তার খেলার নৈপুণ্য, পরিশ্রম এবং ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। মেসিকে ভালো লাগা থেকেই আর্জেন্টিনার প্রতি সমর্থন আরও বেড়েছে।’ আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে দারুণ আশাবাদী এই অভিনেতা। প্রিয় দল এবারও শিরোপা জিতবে বলে বিশ্বাস তার।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আর্জেন্টিনা অবশ্যই জিতবে। এই আশা কেন করব না? একজন সমর্থক হিসেবে আমি সবসময় আমার দলের জয় দেখতে চাই। ফুটবলে অনেক কিছুই সম্ভব।’ নিজের আশাবাদের ব্যাখ্যা দিতে গিয়ে ডা. এজাজ বলেন, ‘একসময় সবাই বলতো বিদেশি চ্যানেল চলে এসেছে, বাংলা নাটক কেউ দেখে না। কিন্তু সেই ধারণা বদলে গেছে। এখন দেশের নাটক আবারও দর্শকের ভালোবাসা পাচ্ছে। তাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়েও আমি আশাবাদী।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ