বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

হাবিব ওয়াহিদের প্রেমের কলঙ্ক
/ ৪২ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ফোক ফিউশন ঘরানার গান ‘মহাজাদু’ ও ‘কই রইলা রে’র ব্যাপক সাফল্যের পর নতুন মৌলিক গান নিয়ে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার নতুন গানটির শিরোনাম ‘প্রেমের কলঙ্ক’। গানটির কথা লিখেছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার এস এ হক অলিক। বরাবরের মতো গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। জানা গেছে, শিগগিরই গানটি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট শিল্পী ও গীতিকবি। নতুন গান প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘পরপর ফোক ফিউশন গান প্রকাশের পর মনে হলো শ্রোতাদের জন্য ভিন্ন কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই ‘প্রেমের কলঙ্ক’ তৈরি করেছি। চেষ্টা করেছি আগের চেয়ে আলাদা সুর ও সংগীতায়োজন উপহার দিতে। আশা করি কথা, সুর, সংগীতায়োজন ও ভিডিও- সব মিলিয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ এর আগে ‘কোক স্টুডিও বাংলা’-য় তাজিকিস্তানের শিল্পী মেহরনিগরি রুস্তমের সঙ্গে জুটি বেঁধে ‘মহাজাদু’ গানটি প্রকাশ করে ব্যাপক আলোচনায় আসেন হাবিব ওয়াহিদ। এরপর কোরবানি ঈদে প্রকাশিত হয় ‘কই রইলা রে’, যেখানে দীর্ঘ ২১ বছর পর তার সংগীতায়োজনে কণ্ঠ দেন ‘কৃষ্ণ’ অ্যালবামের আলোচিত কণ্ঠশিল্পী কায়া। গানটিতে আরও যুক্ত ছিলেন সংগীতশিল্পী ও সংগীতায়োজক মুজা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ