বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলোচনায় বড্ড সময় নিচ্ছে ইরান চড়া মূল্য দিতে হবে : ট্রাম্প
/ ৪৩ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

এনএনবি : একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনায় ইরান অনেক বেশি সময় নিয়ে ফেলেছে। এখন এর জন্য তাদেরকে ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা এবং একই সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার প্রচেষ্টার খবরের মধ্যেই বুধবার তিনি এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইরান কেবল কথায় পটু, কাজে নয়। একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনায় তারা বড্ড বেশি সময় নষ্ট করে ফেলেছে। চুক্তি করে ফেলতে পারলে তাদের জন্য তা খুবই ভাল হতে পারত। এখন তাদেরকে এর জন্য চড়া মূল্য দিতে হবে!” ফক্স নিউজকে দেওয়া আলাদা একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরান যদি চুক্তি সই করতে রাজি না হয়, তবে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্যবস্তু করে নতুন হামলার নির্দেশ দেওয়ার পথেই এগুতে থাকবেন। পরিস্থিতি সম্পর্কে অবগত একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর একটি চুক্তি চূড়ান্ত করার উদ্দেশ্যে বুধবার সকালে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরান সফর করেছেন। হরমুজ প্রণালির চারপাশে মার্কিন হামলার জবাবে বুধবার জর্ডান, কুয়েত ও বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের সাম্প্রতিক হামলার বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল।
জবাবে ট্রাম্প ফক্স নিউজকে বলেন, চুক্তি সই করে টিকে থাকার একটা সুযোগ ইরানের সামনে ছিল। কিন্তু আলোচনার ধীরগতির কারণে তিনি আরও হামলা চালিয়ে যাওয়ার কথা ভাবছেন। তবে ট্রাম্পের এই পোস্ট কিংবা মধ্যস্থতাকারীদের সফরের বিষয়ে হোয়াইট হাউজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ