বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় আসছে বাজেটে বাড়তে পারে করমুক্ত আয়সীমা
/ ১২০ দেখা হয়েছে
বার : বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

ঢাকা অফিস ॥ ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাড়তে পারে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা। বর্তমানে করমুক্ত আয়সীমা নির্ধারণ করা আছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এটি ২৫ হাজার টাকা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করা হতে পারে।
মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বাস্তবতা বিবেচনায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই প্রস্তাব করতে পারেন বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে। শুধু ২০২৬-২৭ অর্থবছরেই নয়, আগামী পাঁচ বছরের জন্য ক্রমান্বয়ে করমুক্ত আয়সীমা বৃদ্ধির প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী।
সূত্র বলেছে, ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী। এ ছাড়া ২০২৮-২৯ এবং ২০২৯-৩০ অর্থবছরে করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ এবং ২০৩০-৩১ অর্থবছরে করমুক্ত আয়সীমা সাড়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব আসতে পারে।
বিশেষ শ্রেণির করদাতাদের ক্ষেত্রেও করমুক্ত আয়সীমা বাড়তে পারে। সে ক্ষেত্রে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে নারী করদাতা এবং ৬৫ বছর ও তদূর্ধ্ব বয়সের নাগরিকদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ২৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে এই শ্রেণির নাগরিকদের করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করা হতে পারে।
তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে ৫ লাখ ২৫ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে এই শ্রেণির নাগরিকদের করমুক্ত আয়সীমা ৫ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করতে পারেন অর্থমন্ত্রী।
সূত্র আরও বলেছে, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ করদাতাদের জন্য ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়সীমা ৫ লাখ ২৫ হাজার টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে ৫ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে এই শ্রেণির নাগরিকদের করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব করা হতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ