বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানের হুঁশিয়ারির পরও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৮
/ ৪৬ দেখা হয়েছে
বার : বুধবার, ১০ জুন, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

এনএনবি : লেবাননে হামলা চললে ইসরায়েলে আগের চেয়েও কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে ইরানের হুঁশিয়ারির পরও দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে মঙ্গলবার সকালে ইসরায়েলের এই বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এর আগে হামলার সম্ভাবনার কথা জানিয়ে তায়ের এবং এর আশেপাশের এলাকার বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। এই নির্দেশের কয়েক ঘণ্টা পরই হামলা চালানো হয়। এর ফলে ইরানের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা আরও বাড়ার পাশাপাশি পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধের চেষ্টা ফের ব্যাহত হল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী অবশ্য এখনও লেবাননের ওই এলাকায় বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করে জানায়নি। তবে লেবাননের রাষ্ট্রপরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, ইসরায়েলের যুদ্ধবিমানগুলো তায়ের নগরীতে ‘ভারি বিমান হামলা’ চালিয়েছে। লেবাননের গণমাধ্যমে স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশের দক্ষিণে ইসরায়েলের এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩২ জন আহত হওয়ার খবর জানানো হয়। লেবাননে এই হামলার আগে দিন সোমবারেই ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আপাতত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে বলে জানায়। তবে তারা সতর্ক করে দিয়ে এও বলেছিল যে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকলে তেহরান আগের চেয়েও আরও কঠোর ও দাঁতভাঙা জবাব দেবে। তবে ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, সেনাবাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ ঘাঁটিতে হামলা চালিয়ে যাবে এবং ইসরায়েল আক্রান্ত হলে বৈরুতেও হামলা চলবে।
তায়ের নগরীতে হামলা চালিয়ে ইসরায়েল তাদের এই অনড় অবস্থানই জানান দিল। হামলায় কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যেতে দেখা গেছে ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে। লেবাননে ইরান-সমর্থিত প্রতিরোধ শক্তি হিজুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে ভাষ্য ইসরায়েলের। তায়ের লেবাননের সবচেয়ে বড় নগরীগুলোর একটি। এই নগরী এবং এর আশেপাশের এলাকায় ঘাঁটি গেড়েছে হিজবুল্লাহ। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ)- এর তিনটি আনুষ্ঠানিক শরণার্থী শিবিরও আছে এই নগরীতে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ