বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বুবলীর সুখবরের পর অপু বিশ্বাসের পোস্ট ঘিরে নতুন আলোচনা
/ ৪৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরে আলোচনা নতুন কিছু নয়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের নানা পোস্ট-বিভিন্ন সময়েই তাদের ঘিরে তৈরি হয়েছে নানান জল্পনা-কল্পনা। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। শবনম বুবলীর কন্যাসন্তান জন্মের সুখবর প্রকাশের পর এবার আলোচনায় এসেছে অপু বিশ্বাসের একটি ফেসবুক পোস্ট।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে কয়েকটি নতুন ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। গাঢ় বেগুনি রঙের শাড়িতে তোলা ছবিগুলোতে তাকে দেখা গেছে স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজে। শাড়ির সঙ্গে মানানসই গয়না, মেকআপ ও স্টাইলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। তবে ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে পোস্টের ক্যাপশন। সেখানে অপু লিখেছেন, ‘স্নিগ্ধ সৌন্দর্য এক শাশ্বত সত্তার পরিচয়। নীরব থেকেও যে আভিজাত্য আপন মহিমায় কথা বলে, তাকে আপন করে নেওয়ার নামই সৌন্দর্য।’ অভিনেত্রীর এই মন্তব্য মূলত সৌন্দর্য ও ব্যক্তিত্ব নিয়ে হলেও, সময়ের প্রেক্ষাপটে তা নিয়ে ভিন্ন ব্যাখ্যা খুঁজছেন অনেক নেটিজেন। কারণ, এর ঠিক একদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কন্যাসন্তান জন্মের খবর প্রকাশ করেন শবনম বুবলী। শুক্রবার দেওয়া এক ফেসবুক পোস্টে বুবলী জানান, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে। একই সঙ্গে তিনি নবজাতকের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ফটোকার্ডে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে শিশুকন্যাটির। তার নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে অভিনেতা শাকিব খানকেও ট্যাগ করেন বুবলী। বুবলীর এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। সহশিল্পী, নির্মাতা, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতকের জন্য শুভকামনা জানান। একই সঙ্গে বিষয়টি ঘিরে শুরু হয় নানা আলোচনা। এরই মধ্যে অপু বিশ্বাসের নতুন পোস্ট প্রকাশ পাওয়ায় অনেকে দুই ঘটনাকে একসূত্রে গাঁথার চেষ্টা করছেন। মন্তব্যের ঘরে কেউ কেউ সরাসরি অপু ও বুবলীর প্রসঙ্গ তুলেছেন। তবে অনেকের মতে, এটি নিছকই একটি ফটোশুটের পোস্ট, যার সঙ্গে অন্য কোনো ঘটনার সম্পর্ক খোঁজা ঠিক নয়।
প্রসঙ্গত, শাকিব খান ও অপু বিশ্বাসের সংসারে রয়েছে একমাত্র পুত্রসন্তান আব্রাহাম খান জয়। অন্যদিকে শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালের ২১ মার্চ। ২০২২ সালে সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা। এবার কন্যাসন্তান জন্মের খবর জানিয়ে নতুন করে আলোচনায় এলেন বুবলী। আর সেই সুখবরের পর অপু বিশ্বাসের একটি পোস্টও জায়গা করে নিয়েছে নেটদুনিয়ার আলোচনায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ