বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গাঁজার গাছ উদ্ধার
/ ৫৯ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:২১ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রমের অংশ হিসেবে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৯ জুন পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বিওপি’র একটি চৌকষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর মন্ডলপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা। র্আশ্রায়ন বিওপি’র একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২.৫ কেজি গাঁজার গাছ উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার গাছের আনুমানিক সিজার মূল্য ৮,৭৫০/- (আট হাজার সাতশত পঞ্চাশ) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ