বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
/ ১১৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:১১ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কালাম সাজাদ এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. নাজমুল হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৬-এর আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে কুতুব উদ্দিন আহমেদ বলেন, “একজন শিক্ষার্থীর মেধা বিকাশের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।” প্রধান বক্তা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, “পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগত কাজের মানসিকতা সৃষ্টি করে, যা ভবিষ্যৎ জীবনে সফলতার ভিত্তি তৈরি করে।” সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, “কুষ্টিয়া সরকারি কলেজ সবসময় শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ের আয়োজন করে থাকে। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়ক হয়েছে।” উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কালাম সাজাদ বলেন, “শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির জন্য নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা জরুরি।” শিক্ষক পরিষদের সম্পাদক মো. নাজমুল হোসাইনও কলেজে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। স্বাগত বক্তব্যে এই প্রতিযোগিতার আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ পারফরম্যান্স করা দল ও খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিরা প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রশংসা করেন। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ