বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া মিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা, আহত ২, আটক ১
/ ৫৩ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা হয়েছে। এতে পুলিশের দুই এস আই আহত হয়েছেন। এবং ঘটনার সাথে জড়িত ১ জনকে আটক করা হয়েছে। আহত পুলিশের দুই কর্মকর্তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহিদ হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁর কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারুইপাড়া ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় মিরপুর থানা–পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত উপজেলার মশান গ্রামের বাসিন্দা জাহিদ হোসেন তাঁর ব্যক্তিগত প্রাইভেট কারে সেখান দিয়ে যাচ্ছিলেন। পুলিশ তাঁর গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টা করে। এ সময় জাহিদ ও তাঁর সহযোগী ব্যক্তিরা পুলিশের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ তাঁকে আটক করতে গেলে তিনি সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুল ইসলাম ও এএসআই ফারুক হোসেনের ওপর অতর্কিত হামলা চালান। এতে তাঁরা আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার ও জাহিদকে আটক করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, জাহিদের বিরুদ্ধে মিরপুর থানায় মাদক আইনে আটটি ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। অভিযানে তাঁর ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। এ ছাড়া গাড়ি থেকে ৮০টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ