বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
প্রতি টন রডের দাম বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা
/ ৭৯ দেখা হয়েছে
বার : সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন

এনএনবি : ইস্পাত খাতের ব্যবসায়ীরা বলেছেন, নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কারণে প্রতি টন রডের দর বাড়তে পারে গড়ে ১ হাজার ৭৮৫ টাকা। এ ছাড়া জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, চট্টগ্রাম বন্দরের মাশুলসহ অন্যান্য ব্যয়ের বৃদ্ধি কারণে প্রতি টন রডের দাম বাড়তে পারে ৩ হাজার ৫৬০ টাকা। ব্যবসায়ীরা আরও বলেছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এই অতিরিক্ত ব্যয় ভোক্তাদের ওপর স্থানান্তর করা সম্ভব নয়। কারণ, তাতে বিক্রি কমে যাবে। ফলে বাড়তি ব্যয়ের বড় অংশ কোম্পানিগুলোকে বহন করতে হবে। সেটি হলে শিল্পকারখানা আরও রুগ্ন হবে। ব্যাংকঋণের কিস্তি দিতে পারবে না। বেকারের সংখ্যা বাড়বে। এই দাবি করে ইস্পাত খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএসএমএ) নেতারা বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের দাবি করেছেন। তারা বলেছেন, ইস্পাত খাতের কারখানাগুলো গ্রিড থেকে সরাসরি বিদ্যুৎ নিয়ে থাকে। ফলে কোনো সিস্টেম লস, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লস নেই। তারপরও ডিমান্ড চার্জ, পাওয়ার ফ্যাক্টর চার্জ, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অন্যান্য মাশুলের মাধ্যমে শিল্প খাতের ওপর ক্রমাগত অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো হচ্ছে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সোমবার বিএসএমএ নেতারা এ কথা বলেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএসএমএ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব সুমন চৌধুরী, সাবেক সভাপতি মানোয়ার হোসেন, শেখ মাসাদুল আলম প্রমুখ। লিখিত বক্তব্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে দেশের স্টিলশিল্প বহুমাত্রিক সংকটের মুখোমুখি। নির্মাণ খাতে দীর্ঘস্থায়ী মন্দা, বাজারে চাহিদা হ্রাস, উচ্চ সুদহার, টাকার অবমূল্যায়ন, ডলার–সংকট, ঋণপত্র খোলার জটিলতা, কার্যকর মূলধনের ঘাটতি, গ্যাস সরবরাহের সংকট এবং ক্রমবর্ধমান পরিবহন ও লজিস্টিক ব্যয় স্টিলশিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য টিকে থাকাকে অত্যন্ত কঠিন করে তুলেছে। বর্তমানে দেশে ৪০টি আধুনিক স্টিল মিল এবং ১৫০টির বেশি রি-রোলিং মিল রয়েছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত উৎপাদন সক্ষমতা বছরে প্রায় ১ কোটি ২২ লাখ টন। তবে তাদের দেশের বার্ষিক চাহিদা প্রায় ৫০ লাখ টন। ফলে অধিকাংশ কারখানা বর্তমানের উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করছে, এমনটাই জানালেন বিএসএমএ সভাপতি।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা বিদ্যুৎ খাতের আর্থিক চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন। তবে বিদ্যুৎ খাতের কাঠামোগত অদক্ষতা, ক্যাপাসিটি চার্জ এবং নীতিগত সীমাবদ্ধতার আর্থিক বোঝা উৎপাদনশীল শিল্প খাতের ওপর চাপিয়ে দেওয়া কোনো টেকসই বা কার্যকর সমাধান হতে পারে না। এতে শিল্প উৎপাদন কমবে, নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হবে, কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়বে এবং দেশের শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা আরও দুর্বল হয়ে পড়বে।’ বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানিয়ে বিএসএমএ সভাপতি বলেন, ‘সরকারকে বলছি, আপনারা এই শিল্পকে ধ্বংস করবেন না। শিল্প টিকে থাকলেই কেবল অর্থনীতি বাঁচবে। তিনি আরও বলেন, আমরা শুনছি, আসছে বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইস্পাত খাতে নতুন কর বসানোর পরিকল্পনা করছেন। এটি হলে রডের দাম আরও বাড়বে। কিন্তু যারা কিনবে, তাদের তো সক্ষমতা নেই।’ বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বন্ধ করার আহ্বান জানিয়ে বিএসএমএর মহাসচিব সুমন চৌধুরী বলেন, ক্যাপাসিটি চার্জ বাবদ গত ২০২৩-২৪ অর্থবছরে ৩২ হাজার কোটি টাকা এবং পরের অর্থবছরে ৪২ হাজার কোটি টাকা দিয়েছে সরকার। চুক্তিগুলো পুনর্বিবেচনা করা দরকার। ক্যাপাসিটি চার্জ থেকে অর্থনীতিকে বাঁচাতে হবে। তিনি আরও বলেন, সরকারি দপ্তরের অর্থ খরচের জবাবদিহি কোথায়। প্রতিটি দপ্তরের খরচের হিসাব জনসমক্ষে প্রকাশ করা উচিত। সুমন চৌধুরী বলেন, শিল্পকারখানা লোকসান দিয়ে চালিয়ে রেখেছেন উদ্যোক্তারা। সরকারের উচিত উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় বসা। ব্যবসা-বাণিজ্যের সমস্যাগুলোর কীভাবে সমাধান করা যায়, এ বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার। চলতি মাসের শুরুতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ