বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুমারখালীতে চালককে বেধড়ক মারধর করে ভ্যান ছিনতাই
/ ৪৯ দেখা হয়েছে
বার : সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:০১ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক ভ্যানচালককে নির্মমভাবে মারধর করে তার ভ্যান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে মৃত ভেবে একটি মাঠের মধ্যে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ ও ইছাখালি গ্রামের মধ্যবর্তী নির্জন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক হালিম মিয়া (৫৫) চাপড়া ইউনিয়নের সিংদাহ মিয়াপাড়া গ্রামের মরহুম খরছু মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় হালিম মিয়াকে ভাড়া করার কথা বলে দুর্বৃত্তরা নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে পাশের একটি মাঠে ফেলে রেখে তার ব্যবহৃত ভ্যান নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন মাঠের মধ্যে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে ছিনতাই ও হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
আহত হালিম মিয়া বলেন, “আমাকে যারা মারধর করে ভ্যান ছিনতাই করেছে এবং যারা ভাড়া করার নামে ওই স্থানে নিয়ে গিয়েছিল, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।” এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আর না ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ