বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

এক বছরের মধ্যে চালু হবে গন্ধর্বপুর পানি শোধনাগার : মির্জা ফখরুল
/ ৩৯ দেখা হয়েছে
বার : সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

এনএনবি : আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পটি চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, ঢাকা ওয়াসার অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় ৯৭ শতাংশ শেষ হয়েছে। বাকি ছোটোখাটো কাজ সম্পন্ন করে আগামী এক বছরের মধ্যে এটি পুরোপুরি চালু করা হবে। সোমবার (৮ জুন) বেলা ১১টায় রূপগঞ্জে চলমান প্রকল্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকা মহানগরীর দুই সিটি কর্পোরেশনে ভূগর্ভস্থ পানির ওপর বিপজ্জনক নির্ভরতা কমাতে এবং ভয়াবহ পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় মেঘনা নদী থেকে সারফেস ওয়াটার বা উপরিভাগের পানি আনার এই মেগা প্রকল্প এখন শেষ পর্যায়ে রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি) বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প। মির্জা ফখরুল বলেন, মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ