বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইবি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন
/ ৯১ দেখা হয়েছে
বার : রবিবার, ৭ জুন, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

ইবি প্রতিনিধি ॥ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন।

রোববার (০৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেনকে আগামী চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন। পাশাপাশি ভোগ করবেন পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা। একইসাথে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন বলেন, আমাকে যোগ্য মনে করে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, এর পূর্বে অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের সভাপতি এবং বর্তমানে ইউট্যাব ইবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ