বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার আটকাল যুক্তরাষ্ট্র
/ ৪৯ দেখা হয়েছে
বার : শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

এনএনবি : ভারত মহাসাগরে ইরানের অপরিশোধিত তেল পরিবহন করা নিষেধাজ্ঞাধীন একটি ট্যাংকার চলাচলে বাধা দিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ড শুক্রবার এই তথ্য জানিয়েছে। এক্সে এক পোস্টে তারা জানায়, ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত এবং কোনও দেশের পতাকা ছাড়া চলাচল করা ‘ডাভিনা’ নামের একটি তেলবাহী ট্যাংকার আটকানো হয়েছে। ইন্দো-প্যাসিফিক কমান্ড পোস্টে আরও বলেছে, “অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করা এবং ইরানকে পরোক্ষো বস্তুগত সহায়তা দেওয়া নৌযানগুলোকে বাধা দিতে আমরা বৈশ্বিক সামুদ্রিক আইন প্রয়োগের এই অভিযান চালিয়ে যাব। তারা যেখানে কার্যক্রম পরিচালনা করবে, সেখানেই তাদেরকে রুখে দেওয়া হবে।” যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রণালয় ২০২৪ সালের অক্টোবরেই ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম ‘ডাভিনা’ সুপার ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইরানের তেল পরিবহণ করার কারণে। গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান। এরপর গত ১৩ এপ্রিল থেকে হরমুজে ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ দিয়ে রেখেছে মার্কিন নৌবাহিনীও। ইরানকে অর্থনৈতিক চাপে রাখাই এর উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ