ওলি ইসলাম ॥ কুষ্টিয়া প্রেসক্লাবের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করলেন, ভেড়ামারা বাহিরচর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জহুরুল ইসলাম বিজলী মালিথা। গতকাল শনিবার দুপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিনি লিখিত বক্তব্য দাবী করেন, সাম্প্রতিক সময়ে কয়েকটি সংবাদপত্র ও বেসরকারি টিভি চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পূর্ণ কাল্পনিক, মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে কিছু ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকৃত সত্য গোপন করে সম্পূর্ণ একপেশে ও মনগড়া বক্তব্য উপস্থাপন করে আমার দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে আমি মনে করি। আমি এই মিথ্যা ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানাই একই সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতিমালার প্রতি শ্রদ্ধা রেখে সকল সংবাদপত্র ও টিভি চ্যানেল ও অনলাইন পোর্টাল কর্তৃপক্ষকে তার এই বক্তব্যটি যথাযথ গুরুত্বের সাথে প্রকাশ করার জন্য অনুরোধ জানান। তিনি আরও বলেন, আমি দীর্ঘ ৩৫ বছর ধরে নৌকা মালিক ও বৈধ বালি ব্যবসার সাথে জড়িত। কিছুদিন যাবত কিছু টিভি চ্যানেল সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা নদীর বালি মাটি অবৈধ উত্তোলনের সাথে আমাকে জড়িয়ে বিভ্রান্তিকর বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে আমার সামাজিকভাবে ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশিত হয়ে আসছে। যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের ভিক্তিহীন সংবাদ তিনি অস্বীকার করে সাংবাদিকদের অনুরোধ করে বলেন, তথ্য নির্ভর নয় এমন সংবাদ আমার বিরুদ্ধে যেন পরিবেশন না করা হয়। এছাড়াও গত কয়েকদিন দু-একটি পত্রিকায় প্রকাশিত সংবাদে লুটের বালি উত্তোলন করে সরকারি জায়গায় মজুদ করেছি যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও জানান। তিনি দীর্ঘদিন যাবত নৌকা ও বালি ব্যবসার সাথে জড়িত। আমি রেকর্ডিয় সম্পত্তি মালিক পক্ষের কাছ থেকে লিজ নিয়ে, হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প হতে ৫৫ কিলোমিটার উত্তরে রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর নামক স্থান হতে বালি ক্রয় করে নৌকা যোগে এনে তড়িয়া মহলের খাজনা প্রদান করে আমার লিজকৃত জায়গায় বালি মজুদ করি। এবং সেখান থেকে দক্ষিণবঙ্গের সরকারি বেসরকারি সমস্ত কাজে এখান থেকে বালি ক্রয় করে নিয়ে যায়। এটা আমার বৈধ ব্যবসা। আমি কখনো অবৈধ বালি ও মাটি উত্তোলনের সাথে জড়িত নয়। তিনি উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দেওয়াই একটি মহল ঈর্ষান্বিত হয়ে ভুল তথ্য সরবরাহ করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এ সকল প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সবশেষে তিনি বহুল প্রচারিত সংবাদপত্র, টিভি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন।


