বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
এবারও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন, যা বললেন দি মারিয়া
/ ১৩৭ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল ৭ দিন। দীর্ঘ চার বছরের অপেক্ষা শেষে কোটি কোটি ফুটবলপ্রেমী উন্মুখ হয়ে আছেন ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ দেখতে। পুরো বিশ্বে তো বটেই, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেশি থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ঘিরে। এবার এই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা যেমন দেখছেন আনহেল দি মারিয়া, তেমনি তাঁর চোখে ফেবারিট কিছু দলও রয়েছে। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছর পর বিশ্বকাপখরা কাটায় আর্জেন্টিনা। লিওনেল মেসি, এমি মার্তিনেজ, এনসো ফার্নান্দেজদের সঙ্গে শিরোপা জয়ের উৎসব করেছিলেন দি মারিয়া। তবে সাড়ে তিন বছর পর যখন আর্জেন্টিনা নামছে শিরোপা ধরে রাখার অভিযানে, তখন তো আর দি মারিয়া খেলোয়াড় নন। কারণ, ২০২৪ কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন তিনি। ব্যালন ডি’অর ওয়েবসাইটে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা, ফেবারিট কারা—এগুলোসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণমূলক আলোচনা করেন দি মারিয়া। তাঁর চোখে আকাশী-নীলদের এবারের দল অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল। বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়ে এই কিংবদন্তি ফুটবলার বলেন, ‘আমার মতে নতুন প্রজন্মের খেলোয়াড়েরা পুরোনো প্রজন্মকে আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। যাদের আমরা বয়স্ক বলছি, তাদের অনেকেরই বয়স এখনো ২৮ বা ২৯ বছর। তারা মোটেও বয়স্ক নয়। তরুণরা জায়গা করে নিতে চায়, খেলতে চায়, নিজেদের প্রমাণ করতে চায়—এটাই দলকে আরও শক্তিশালী করে।’ ৩৯ ছুঁই ছুঁই মেসিই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়। এই নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। বিশ্বকাপ দলে থাকা রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেস, এমি মার্তিনেস, হুলিয়ান আলভারেসরা এবার খেলতে যাচ্ছেন দ্বিতীয় বিশ্বকাপ। আর ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা— আর্জেন্টিনার সবশেষ চার শিরোপা জয়ের কৃতিত্ব লিওনেল স্কালোনিকে দিতেই হচ্ছে। ২০১৮ সালে আর্জেন্টিনার কোচ হওয়ার পর পুরো দলকে এক সুতোয় বেঁধেছেন স্কালোনি। আর্জেন্টিনাকে বিশেষ সতর্কবার্তা দিল আলজেরিয়াআর্জেন্টিনাকে বিশেষ সতর্কবার্তা দিল আলজেরিয়া আর্জেন্টিনার ধারাবাহিক সাফল্যে স্কালোনির প্রশংসায় পঞ্চমুখ দি মারিয়া ব্যালন ডি’অর ওয়েবসাইটে বলেন, ‘স্কালোনি সব সময় একটা কথাই বলেছেন—মেসিই একমাত্র অপ্রতিদ্বন্দ্বী। বাকি সবাই খেলতে পারে, আবার নাও পারে। এটা শুধু বলেই থেমে থাকেননি, তিনি (স্কালোনি) সেটা বাস্তবেও প্রমাণ করেছেন। বিশ্বকাপে যেমন এনসো ফার্নান্দেজকে সুযোগ দিয়েছিলেন। এরপর সে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছিল। দলে কারও জায়গা নিশ্চিত নয়। এ কারণেই অনুশীলন থেকে শুরু করে ক্যাম্পের প্রতিটি মুহূর্তে শতভাগ প্রতিযোগিতা রয়েছে। এই সুস্থ প্রতিদ্বন্দ্বিতাই আর্জেন্টিনাকে বর্তমান উচ্চতায় ধরে রেখেছে।’ বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কি মাঠে বসে দেখবেন দি মারিয়াবিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কি মাঠে বসে দেখবেন দি মারিয়া ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ৪৮ দলের প্রত্যেকেই দল ঘোষণা করেছে। দি মারিয়ার চোখে ফ্রান্স-স্পেনসহ তিন-চার দলের শিরোপা জয়ের সম্ভাবনা বেশি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘সাম্প্রতিক সময়ে কয়েকটা দল নতুনদের আবির্ভাবে আরও শক্তিশালী হয়েছে। ফ্রান্স অবশ্যই অন্যতম দাবিদার। কারণ, তারা ধারাবাহিকভাবে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করছে। স্পেনও আলোচনায় থাকবে যদিও কয়েক জন খেলোয়াড়ের চোটের কী অবস্থা, সেটি গুরুত্বপূর্ণ। পর্তুগালেরও দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে। বিশেষ করে জোয়াও নেভেস ও ভিতিনিয়া দলটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। আমার মনে হয় তিন-চারটি দল শিরোপার জন্য জোরালোভাবে লড়াই করবে।’ ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা। ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নাউয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, লিওনার্দো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, এসেকিয়েল পালাসিওস, এনসো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, জিওভানি লো সেলসো, ভালেনতিন বার্কো ফরোয়ার্ড: লিওনেল মেসি, নিকো পাস, তিয়াগো আলমাদা, নিকোলাস গনসালেস, জিউলিয়ানো সিমিওনে, লাউতারো মার্তিনেস, হোসে মানুয়েল লোপেস, হুলিয়ান আলভারেস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ