বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘মেসি আর্জেন্টিনার হয়ে মাত্র চারবার চ্যাম্পিয়ন হয়েছে, এটা সত্যিই অবাক করার মতো’
/ ৯৭ দেখা হয়েছে
বার : বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:০১ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা স্বয়ং লিওনেল মেসির গুণতে অনেক সময় লাগবে। শৈশবের ক্লাব বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। পিএসজি, ইন্টার মায়ামি, আর্জেন্টিনার জার্সিতেও জিতেছেন শিরোপা। পাশাপাশি গোলের পর গোল করে রেকর্ড ভাঙার পুরস্কারও পেয়েছেন তিনি। তবে আর্জেন্টিনার হয়ে শিরোপা কম জিতেছেন দেখে অবাক কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার হয়ে স্কালোনি, মেসি দুজনেই চার শিরোপা জিতেছেন। তবে দুজনের ভূমিকা ভিন্ন। স্কালোনি জিতেছেন কোচ হয়ে আর মেসি খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। ২০১৮ সালে আর্জেন্টিনার প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর দলের মধ্যে দারুণ এক বন্ধন তৈরি করতে পেরেছেন তিনি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—এই চার শিরোপা জিতেছে মেসি-স্কালোনির জুটিতে। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ডায়রিও ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি সম্পর্কে স্কালোনি বলেন, ‘আমি অবাক হই এই চিন্তা করে যে জাতীয় দলের হয়ে সে মাত্র চারটি ট্রফি জিতেছে।’ আর মাত্র কদিন পরই (২৪ জুন) ৩৯ বছর পূর্ণ করবেন লিওনেল মেসি। মার্কিন মুলুকে ফুটবল বিশ্বকাপের সময় তিনি তাঁর ৩৯তম জন্মদিনের কেক কাটবেন। ৩৯ ছুঁইছুঁই মেসি ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এই বয়সেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের যে ক্ষুধা কাজ করে, তাতে রীতিমতো মুগ্ধ স্কালোনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘মেসি যত দিন নিজে সিদ্ধান্ত না নিচ্ছে, ততদিন খেলবে। সে তার ষষ্ঠ বিশ্বকাপে খেলছে। এটা আমার কাছে অবাক করার মতো নয় নই। এখনও তার মধ্যে একই রকম ক্ষুধা ও আগ্রহ রয়েছে।’ বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা এরই মধ্যে পৌঁছে গেছে মার্কিন মুলুকে। কানসাস সিটিতে অনুশীলনের সময় ঝড়ের বাধাও এসেছে। তবু ফুটবলাররা অনুশীলন চালিয়ে গেছেন। তবে মেসি আলাদা অনুশীলন করেছেন। ফুটবল বিশ্বকাপ সামনে রেখে হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠছেন। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ