বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নাটক-সিনেমা নির্মাতাদের কড়া হুঁশিয়ারি প্রিন্স মাহমুদের
/ ৩৯ দেখা হয়েছে
বার : বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  নাটক-সিনেমা নির্মাতাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন গীতিকবি ও সুরস্রষ্টা প্রিন্স মাহমুদ। দেশের দৃশ্যশিল্পে দেখানো সহিংসতা, অবমাননা পর্দা থেকে সমাজে প্রতিফলিত হচ্ছে দাবি করে ফেসবুকে একটি পোস্ট করেন প্রিন্স মাহমুদ। সেখানেই নাটক-সিনেমা নির্মাতাদের দিকনির্দেশনা দেন তিনি। ২ জুন মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘দেশের চলচ্চিত্র এবং নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননামূলক প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে এ ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচার যত দ্রুত সম্ভব বন্ধ করা হোক। শিশু রামিসার বিচারের দাবি করবেন, আবার বিনোদন মাধ্যমে ক্ষতিকর উপাদান দিয়ে সমাজে বিকৃত মানসিকতা তৈরি করবেন, অপরাধকে গ্ল্যামারাইজ করবেন, এ কেমন দ্বিচারিতা?’ পোস্টের মন্তব্যের ঘরে এ বিষয়ে তিনি আরও লিখেছেন, দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননা রোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি অত্যন্ত সময়োপযোগী। তার মতে, বিদ্যমান আইন ও নীতিমালার আলোকে এ ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচার গ্রহণযোগ্য নয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গীতিকবি প্রশ্ন তোলেন, ‘নিজের বেলায় এক আইন আর অন্যের বেলায় ভিন্ন নিয়ম, এটা কীভাবে গ্রহণযোগ্য?’ তার ভাষ্য, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান এবং কিছু গণমাধ্যম একদিকে শিল্পীদের নিয়ে মাদক ও সহিংসতাবিরোধী প্রচারণা চালায়, অন্যদিকে একই ধরনের কনটেন্টে বিনিয়োগ করে বা তা প্রচারে ভূমিকা রাখে। আক্ষেপ করে প্রিন্স মাহমুদ বলেন, ‘সাম্প্রতিকসময়ে কিছু সিনেমার প্রচারণায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের দিয়ে এসব কনটেন্টের প্রশংসা করানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।’ তিনি এ ধরনের কর্মকা-ের সমালোচনা করে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ঘোষণা করা হয় প্রিন্স মাহমুদের নাম। অডিও বাজার বাজিমাত করা এই সুরশিল্পী কাজ করছেন প্লেব্যাকেও। প্রিন্স মাহমুদের সুরে ‘মনে রাখিস’ শিরোনামে নতুন এক গান প্রস্তুত। নির্মিয়মান ‘ডোডোর গল্প’ সিনেমায় থাকবে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন আভাস ব্যান্ডের ভোকাল তানজির তুহিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ