বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, স্বামী আটক
/ ১০৬ দেখা হয়েছে
বার : বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরতলী বাড়াদী গ্রামের কানাবিল মোড় এলাকায় মিম খাতুন (২২) নামের এক গৃহবধু’কে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামী আকাশের বিরুদ্ধে। পুলিশ এ ঘটনায় মাদকাসক্ত স্বামী আকাশকে আটক করেছে বলে জানা যায়। বুধবার সকালে ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিম খাতুনের। দাম্পত্য জীবনে নিহত মিম খাতুনের ৫ বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। অভাবী সংসারে সাহায্য করতে মিম হস্তশিল্পের কাজ করতো জানায় পরিবার। নিহতের ছোট ভাই সদর উপজেলার যুগিয়া গ্রামের আবির হোসেন(১৮)র অভিযোগ, ‘আমার দুলাভাই বাড়াদী গ্রামের মৃত: আক্কাস আলী’র ছেলে আকাশ একজন মাদকাসক্ত ব্যক্তি। আকাশ প্রায়ই মাদক কেনার টাকার জন্য বোন মিম’কে নির্যাতন করত। গত ০১ জুন সোমবার দুপুরে বোন মিম আমাদের বাড়ীতে থাকা অবস্থায় আকাশ এসে টাকা চেয়ে না পাওয়ায় বোনের ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে চলে যায়। গতকাল মঙ্গলবার বিকেলে বোন মিম তার মোবাইল ফোনটি নেয়ার জন্য আকাশের বাসায় যায়। এ সময় আকাশ বোন মিমকে বেধড়ক মারপিট করে এবং গলাটিপে শ^াসরোধ করে অচেতন হয়ে পড়লে মিমকে ঘরের ডাবের সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চলানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে সেখান থেকে অচেতন ও মুমুর্ষ অবস্থায় মিমকে উদ্ধার করে ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত: ঘোষনা করেন। আমি আমার বোনকে এই নৃসংশ হত্যাকান্ডের বিচার চায়’। নিহতের মরদেহের সুরতহাল প্রস্তুুত করেন কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী সামসুল আলম। তিনি জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্তাক্ত জখম রয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মো: কবীর হোসেন মাতুব্বর বলেন, ‘বুধবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর নির্যাতনে আহত এক গৃহবধুর মৃত্যু সংবাদ পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ