বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
/ ৯১ দেখা হয়েছে
বার : বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:১০ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে শুভ দেওয়ান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বেলা ১১টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শুভ দেওয়ান রাজশাহী জেলার পাকরা উত্তরপাড়া এলাকার সেলিম দেওয়ানের ছেলে। তিনি স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে বেড়াতে মিরপুর উপজেলার মশান গ্রামে যাচ্ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ পরিবারসহ রাজশাহী থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে মিরপুর রেলওয়ে স্টেশনে নামেন। স্টেশন থেকে বের হওয়ার সময় তিনি ওভারব্রিজ ব্যবহার না করে রেললাইন পার হওয়ার চেষ্টা করেন। এ সময় মোবাইলে কথা বলায় ব্যস্ত থাকায় বিপরীত দিক থেকে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন জানান, ঘটনাটির আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রেললাইন পারাপারের ক্ষেত্রে ওভারব্রিজ ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ