বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যে কারণে ইমরান হাশমির ফ্লপ সিনেমার গান আজও কালজয়ী
/ ৫৩ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ২০০৪ সালে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘তুমসা নেহি দেখা’ বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। সাধারণ গল্পের এই চলচ্চিত্রটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হলেও, সময়ের ব্যবধানে ঠিকই নিজের জায়গা করে নিয়েছে ছবির সংগীত।
ইমরান হাশমি ও দিয়া মির্জা অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেন অনুরাগ বসু এবং প্রযোজনা করেন মহেশ ভাট। শুরুতে সিনেমাটির নাম ছিল ‘জরুরত’, তবে মুক্তির আগে নাম পরিবর্তন করে রাখা হয় ‘তুমসা নেহি দেখা’। সিনেমাটি ব্যবসায়িকভাবে ফ্লপ প্রমাণিত হলেও এর গানগুলো সে সময় থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায়, যা আজ দুই দশকেরও বেশি সময় পরও শ্রোতাদের মনে অমলিন হয়ে আছে। বিশেষ করে ‘ধোঁয়া ধোঁয়া সা রহনে দো’ গানটি মুক্তির সময় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ইমরান হাশমিকে ঘিরে গানটির জনপ্রিয়তা তখন আলাদা এক ক্রেজ তৈরি করে। ছবির অন্যান্য গানও সমানভাবে শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পায়। ছবিতে মোট ৯টি গান থাকলেও এর মধ্যে দুটি গানের হ্যাপি ও স্যাড ভার্সন ছিল। মূলত ৭টি মৌলিক গান ছিল। প্রতিটি গানই সে সময় শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেয় এবং আজও নস্টালজিয়ার অনুভূতি তৈরি করে। গানগুলোর সংগীতায়োজন করেন জনপ্রিয় সংগীত পরিচালক জুটি নাদীমহ-শ্রাবণ এবং গীত রচনা করেন সমীর। কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ, শ্রেয়া ঘোষাল, শান, রূপ কুমার রাঠোর ও সোনু নিগমের মতো জনপ্রিয় শিল্পীরা। সিনেমাটি পরিচালনার সময় অনুরাগ বসুর শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে, যা তার ব্যক্তিগত জীবনের জন্য ছিল অত্যন্ত কঠিন এক সময়। অন্যদিকে, ছবির কিছু অংশের কাজ সম্পন্ন করেন মুকেশ ভাট। বক্স অফিসে ব্যর্থতা পেলেও ‘তুমসা নেহি দেখা’র গানগুলো আজও শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। সময়ের সঙ্গে সঙ্গে গানগুলো হয়ে উঠেছে কালজয়ী, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বলিউড সংগীতপ্রেমীদের নস্টালজিয়া জাগিয়ে তুলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ