বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দাম কমল এলপিজির ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৮৫ টাকা
/ ৬৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

এনএনবি : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজির দাম এপ্রিলে লাফ দেওয়ার পর মে মাসে আর বাড়েনি; এবার কমানো হয়েছে। রান্নার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম জুন মাসে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। নতুন এই দর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। এদিন এলজিপির মূল্য সমন্বয় করে বিইআরসির বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকোর মে মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি সিপি অনুযায়ী এ দাম ঠিক করা হয়েছে।
অবশ্য কমিশনের ঠিক করে দেওয়া দামে বাজারে এলপিজি পাওয়া যায় না।
বিইআরসি বলেছে, বেসরকারি এলপিজির দাম খুচরা পর্যায়ে প্রতি কেজি ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর অটোগ্যাসের ভোক্তা মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা। মে মাসে এলপিজির দাম খুচরা পর্যায়ে ছিল প্রতি কেজি ১৬১ দশমিক ৭১ টাকা। আর অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা।
চলতি মাসের সমন্বয়ে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডারের দাম ৮৬৪ টাকা, ১২ দশমিক ৫ কেজির ১ হাজার ৯৬৩ টাকা, ১৫ কেজির ২ হাজার ৩৫৬ টাকা, ১৬ কেজির ২ হাজার ৫১৩ টাকা, ১৮ কেজির ২ হাজার ৮২৭ টাকা, ২০ কেজির ৩ হাজার ১৪১ টাকা, ২২ কেজির ৩ হাজার ৪৫৫ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৯২৭ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৭১২ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ১৮৩ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৪৯৭ টাকা এবং ৪৫ কেজির ৭ হাজার ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বিইআরসি জানিয়েছে, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত থাকবে। ২৩ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী সরকারি এলপিজির ডিলার বা রিটেইলার পয়েন্টে ১২ দশমিক ৫০ কেজির সিলিন্ডারের ভোক্তা মূল্য ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল রাখা হয়েছে। এর আগে মে মাসে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। তার আগে ১৯ এপ্রিল বিইআরসি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে। এরও আগে ২ এপ্রিল এপ্রিল মাসের প্রথম সমন্বয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। একই সমন্বয়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬১ টাকা ৮৩ পয়সা থেকে ৭৯ টাকা ৭৭ পয়সায় ওঠে। সে হিসাবে এপ্রিলের শুরু থেকে ১৯ এপ্রিল পর্যন্ত মাত্র ১৭ দিনের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম দুই দফায় ৫৯৯ টাকা বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় পৌঁছায়। জুনের সমন্বয়ে দাম ৫৫ টাকা কমলেও ১২ কেজির সিলিন্ডারের মূল্য এখনও ফেব্রুয়ারির দামের তুলনায় ৫৪৪ টাকা বেশি রয়েছে। দাম নির্ধারণের পরও বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ থাকায় মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বিইআরসি আবার বলেছে, এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার পয়েন্টসহ কোনো পর্যায়েই কমিশন নির্ধারিত দামের বেশি দামে বোতলজাত এলপিজি, রেটিকুলেটেড এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ